বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৪, আহত ৩০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১২১ Time View

 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতদের মধ্যে আরো ২০জন গুরুত্বর আহত রয়েছে। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নওগাঁ সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে উপজেলার শেষ সিমানা পয়নারী এলাকার এই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নিহত ২ জন বদলগাছী উপজেলার সুহাসা গ্রামের ইটভাটার শ্রমিক। বাঁকি ২ জন নওগাঁ সদর হাঁসপাতালে মারা যাওয়ায় তাদের পরিচয় রাতে বিস্তারিত জানা সম্ভব হয়নি। বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, জেলার সাপাহার উপজেলা থেকে ওই যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিল।

পথের মধ্যে ঘটনাস্থল পয়নারী এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টর দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জনের মতো আহত হন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নওগাঁ সদর হাসপাতাল ভর্তি করে দেন। নওগাঁ সদর হাসপাতালে আরো দুই যাত্রী নিহত হয়েছেন। নওগাঁ সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. নাফিউল ইসলাম ইকবাল জানান, সড়ক দুর্ঘটনায় নওগাঁ সদর হাসপাতালে ২২ নিয়ে আসা হয়।

তাদের মধ্যে দুই জন মারা যান। বাঁকি ২০ জনের মধ্যে ১৫ জনকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রামেকে রেফার্ট করা হয়েছে। রেফার্টকৃতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওসি আতিকুল ইসলাম আরো জানান, যাত্রীবাহী বাসটিতে বদলগাছী উপজেলার ১৫/২০ জন ইটভাটার শ্রমিক ছিলেন। শ্রমিকরা পত্নীতলায় একটি ইটভাটায় কাজ শেষে বাস যোগে রাতে বাড়ী ফিরছিলেন। হতাহতদের পরিচয় রাতে বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনায় ট্রাক্টরটি উল্টে রাস্তার নিচে ক্যানেলে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের চালক ও সহযোগিরা পালিয়ে গেছেন। ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit