রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

গুতির হুশিয়ারী – খেলতে না চাইলে রিয়াল মাদ্রিদ ছাড়ো

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর সমালোচনার স্বীকার হচ্ছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। এবার সেই সমালোচনায় যোগ দিলেন ক্লাবটির সাবেক ফুটবলার গুতি হার্নান্দেজ। রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন ফুটবলারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার। তাঁর মতে, যারা খেলতে চায় না তাদের মাদ্রিদে থাকা উচিত নয়। তাঁরা ক্লাব ছেড়ে চলে যাক।

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে অনুরোধ করে গুতি সংবাদমাধ্যমে জানিয়েছেন,’যারা রিয়ালে অবদান রাখতে চায় না তাদেরকে ছেড়ে দেওয়া হোক। যাতে রিয়াল মাদ্রিদ সব ধরনের প্রতিযোগিতায় লড়াই করতে পারে। গুতি আরও বলেছেন,’মাত্র ১২-১৩ জন খেলোয়াড় নিয়ে রিয়াল মাদ্রিদ খেলতে পারেনা। একটি বড় দল যারা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা দেলরেতে লড়াই করতে চায় কিন্তু মাত্র ১৪ জন ফুটবলার নিয়ে? আসলে এখানে কি হচ্ছে?’

‘যে খেলতে চায় না, তার রিয়াল মাদ্রিদে থাকা উচিত নয়। এটা এত সহজ! কিন্তু এখন! তাকে বলতে দিন। ক্লাব বা কার্লো আনচেলত্তিকে সেই খেলোয়াড়কে বলতে হবে ‘একটি সংবাদ সম্মেলন করুন এবং বলুন আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাই না। ‘বার্সেলোনার বিপক্ষে বেঞ্চে হ্যাজার্ড, ইস্কো, জোভিচের মত ফুটবলার থাকা সত্ত্বেও মারিয়ানো দিয়াজকে সাব হিসেবে নামান আনচেলত্তি। এটা নিয়েও আনচেলত্তির উপর চটেছেন গুতি,’ধরুন আমি আনচেলত্তি এবং বেঞ্চের দিকে তাকিয়ে আছি, আমার কাছে হ্যাজার্ড, জোভিচ,ইস্কো আছে। কিন্তু আপনি আমাকে বলছেন যে আমি কাউকে কাজে লাগাতে পারছি না? কি হচ্ছে? আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি।

‘আমি বার্সেলোনার বিপক্ষে খেলা দেখছি এবং রিয়াল মাদ্রিদের বেঞ্চ দেখি। আমি জানতে পারি যে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের প্রথম পরিবর্তন মারিয়ানো দিয়াজ। কীভাবে সম্ভব? বেল এবং হ্যাজার্ড কীভাবে সেখানে থাকার পরেও রিয়াল মাদ্রিদের প্রথম আক্রমণাত্মক পরিবর্তন হলেন মারিয়ানো। রিয়াল মাদ্রিদ যাকে বেতন দিচ্ছে, সে কেন খেলবে না? যদি কাউকে পুরো বছরে একবার খেলতে বলা হয়, তখনই তাকে খেলতে হবে এবং সেরাটা দিতে হবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit