রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

প্রথম চার-পাঁচজন ভালো করলে সিরিজ জিতব : বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ৩৮ রানের দাপুটে এই জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। টপ অর্ডারের ব্যর্থতায় ৩৪ রানে পড়ে যায় ৫ উইকেট। আগামীকাল তৃতীয় ওয়ানডে হবে প্রথম ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নে। ম্যাচটি ঘিরে সমর্থকদের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আশাবাদী। তবে ম্যাচটি জিততে হলে টপ অর্ডারের পারফর্মেন্সে গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের যে ওয়ানডে টিমটা, আগে যে সমস্যা ছিল প্রথম তিন-চারজন চলে গেলে পরে আর রান হতো না। কিন্তু এখন লোয়ার অর্ডারেও আমরা কিছু রান করতে পারছি এবং কয়েকজন ভালো খেলছে। তারা কিন্তু এখনও অত বড় প্লেয়ার হয়নি, কিন্তু ভালো করছে। উপরের দিকের ব্যাটাররা কিন্তু মোটামুটি যেমন- লিটন বলেন, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ- এরা কিন্তু সবাই পরীক্ষিত। ‘

পাপন আরও বলেন, ‘তারা সবাই কিন্তু নিজেদের প্রমাণ করে যাচ্ছে। ওরা তো রান করতেই পারে। তো এরা যদি রান করতে পারে, তাহলে একটার বেশি জয় আশা করতেই পারি। ক্রিকেটে যেটা হয়, প্রথম পাঁচজন যদি ব্যর্থ হয়, তাহলে আর জেতার আশা থাকে না। আমরা জানি ওরা পারে। ওরা পরীক্ষিত ব্যাটসম্যান, স্বনামধন্য ব্যাটসম্যান, আমাদের দেশের সেরা ব্যাটসম্যান। ওদের থেকে কিছু রেজাল্ট পেলে অবশ্যই জেতার (সিরিজ) সম্ভাবনা আছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit