বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

রামের হাটে উদয়ন সামাজিক সংগঠনের আয়োজনে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৩৮ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীর পার্শ্ববর্তি অঞ্চল, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের রামের হাটে স্থানীয় সামাজিক সংগঠন “উদয়ন” এর আয়োজনে রোববার রাতে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন “কলরব” এর সংগীত শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ ইসলামী সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই এলাকার সিকদার পাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনের জহিরুল হক মডেল টাউন মাঠে রোববার বাদ মাগরিব থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আকন।

সিকদার পাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজানপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বি.এম মিল্টন ইব্রাহিম। ওয়াজ মাহফিলে প্রধানবক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের আলোচক মুফ্তি আবু হানিফ আন্সারী।

বিশেষবক্তা হিসেবে ওয়াজ করেন কয়ারিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ নুর মোহাম্মদ খান, চর পালরদী আকন বাড়ি জামে মসজিদের মোহতামিম হযরত মাওলানা আব্দুল খালেক, দক্ষিন রমজান পুর খান বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব হজরত মাওলানা মস্তফা কামাল। ওয়াজ মাহফিল শেষে রাত ১০টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা মনোজ্ঞ ইসলামী সংগীত অনুষ্ঠানে “কলরব” শিল্পীবৃন্দগন মনোমুগ্ধকর ইসলামী সংগীত ও দেশাত্ববোধক ইসলামী সংগীত পরিবেশন করে মাহফিলে আসা মুসল্লীসহ এলাকার কিশোর-যুবকদের হৃদয় জয় করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit