শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

মাধবদীতে দ্বিতীয় দিনে চলছে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ 

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১২২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী: নরসিংদীতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য পাবেন ৬৮ হাজার ৩৫৩টি পরিবার তারই ধারাবাহিকতায় মাধবদীতে দ্বিতীয় দিনের মতো চলছে টিসিবি’র পণ্য বিতরণ। আজ (২১শে মার্চ) সোমবার মাধবদী এসপি (সতী প্রসন্ন) স্কুলের ভিতরের  মাঠে মাধবদী পৌরসভার ৫,৬,৭,৮ নং ওয়ার্ডের হতদরিদ্র দিনমজুর মানুষের মাঝে, এই ভর্তুকি মূল্যের টিসিবি’র পণ্য বিতরণ করা হয়।

মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক এবং উক্ত ওয়ার্ডের কাউন্সিলরদের এর উপস্থিতিতে সুশৃঙ্খল ভাবে সরকার নির্ধারিত স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে। আগামীকাল (২২শে মার্চ) মঙ্গলবার ৯, ১০,১১,১২ নং ওয়ার্ডের এই কার্ড ধারীদের দেওয়া হবে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের  মাঠে।

উল্লেখ্য, গতকাল (২০শে মার্চ) রবিবার মাধবদী মহা বিদ্যালয় কলেজ মাঠে মাধবদী পৌরসভার ১,২,৩, ও ৪ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে স্বলমূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, নরসিংদী সদর এসিল্যান্ড ভূমি আমিনুল ইসলাম এবং মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। 

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit