মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

পুরো পরিবারই হাসপাতালে তবুও মাঠে সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন সাকিব আল হাসান। এদিকে তার তিন সন্তান, মা শিরিন আক্তার এবং শাশুড়ি আছেন হাসপাতালে। এক কথায় স্ত্রী ছাড়া সাকিবের পুরো পরিবারই হাসপাতালে ভর্তি।

সন্তানরা মোটামুটি ভালো থাকলেও মা এবং শাশুড়ির অবস্থা কিছুটা সংকটাপন্ন। সাকিবের পারিবারিক সুত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাকিবের মা শিরিন আক্তার। অবস্থা কিছুটা খারাপ হওয়াতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার অবস্থায় পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক হতে পারেননি।

এদিকে সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসানের অব্রি ঠান্ডা জ্বর। তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের অবস্থা অতোটা খারাপ নয়।

অপরদিকে, সাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। অবস্থা বেশ খারাপ হওয়ায় তিনি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন সাকিব পত্মী শিশির। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের সময় দেশে আসেন তিনি।

এত কিছু ঘটে যাওয়ার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতেই হচ্ছে সাকিবকে। রোববার দক্ষিণ আফ্রিকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানান, তৃতীয় ওয়ানডে খেলে হয়তো দেশে ফিরবেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার।

নির্বাচক হাবিবুল বাশার বলেন, “সাকিব নিয়মিতই দেশে যোগাযোগ রাখছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে। সে তৃতীয় ওয়ানডে খেলতে চায়। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit