বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৫৪ Time View

 

ডেস্ক নিউজ  :  নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া মরদেহ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, রোববার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপরই নৌ পুলিশ, দমকল বিভাগ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

তিনি জানান, এমএল আফসার উদ্দিন নামের ওই লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে চর সৈয়দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুইজন নারী, একজন পুরুষ ও একজন শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টাসহ নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। লাশগুলো নদীর পূর্ব তীরে বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় রাখা হয়েছে।

এদিকে, লঞ্চডুবির ঘটনায় অভিযুক্ত কার্গোটিকে আটক করেছে নৌ পুলিশ। এমভি রূপসী সি-৯ নামের ওই কার্গো জাহাজটিকে মুন্সীগঞ্জের হোসেনাবাদ এলাকা থেকে আটক করা হয় বলেও জানান ওসি মনিরুজ্জামান।

এর আগে গত বছরের ৮ জুলাই শীতলক্ষ্যা নদীর একই স্থানে এক কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। যাতে নারী ও শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit