সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন হৃৎপিণ্ডের জন্য কোনটি ভালো, ডালিম নাকি আঙুর প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা

শ্রীমঙ্গলে ৫০০ পরিবারের মাঝে টিসিবি’র পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আমিনুর রশীদ রুমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার (২০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামে পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডের বাসিন্দা  ৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয় । উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতি: দা:) মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ প্রমুখ।

জানা গেছে, রমজান মাস সামনে রেখে সরকার সারাদেশে এক কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। নিয়োগপ্রাপ্ত ডিলারগণ এর মাধ্যমে সুশৃংখলভাবে পণ্য বিতরণ কার্যক্রম চলতে দেখা গেছে। শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজার পরিবার সাশ্রয়ী মূল্যে টিবিসিবির এসব পণ্যসামগ্রী পাবে।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit