রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

১৩৬ রানে এগিয়ে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : ব্রিজটাউনের কেনিংস্টন ওভালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪০ রানে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৯৬ রানের লিড পাওয়া ইংলিশরা এখন ১৩৬ রানে এগিয়ে, হাতে সবকটি উইকেট। ওপেনার জ্যাক ক্রাউলি ২১ ও অ্যালেক্স লিস ১৮ রানে অপরাজিত আছেন।

এর আগে, ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা। প্রায় সাড়ে এগারো ঘণ্টা ম্যারাথন ব্যাটিং করে শেষ পর্যন্ত ৪৮৯ বলে ১৬০ রান করে আউট হন উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট। অধিনায়কের বিদায়ের পর হাল ধরেন উইকেটরক্ষক-ব্যাটার জসুয়া ডি সিলভা। ১১২ বলে ৩৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৮৭.৫ ওভারে ৪১১ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ফলে ইংল্যান্ড লিড পায় ৯৬ রানের। ইংল্যান্ডের জ্যাক লিচ ১১৮ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার বেন স্টোকস আর সাকিব মাহমুদের। উল্লেখ্য যে, ৭ উইকেটে ৫১১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit