রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম

শুরুতেই বিপর্যয়, তামিম-সাকিব সাজঘরে

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়ান্ডারার্সে টসে জিতে আগে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা অবশ্য ভালো হয়নি।  সাজঘরে ফিরে গেছেন দলপতি তামিম ইকবাল ও সাকিব আল হাসান।তামিম ইকবাল ১ রান করলেও রানের খাতা খুলতে পারেননি সাকিব আল হাসান। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৪ ওভারে ২ উইকেটে ৮ রান। লিটন দাস ৬ ও মুশফিকুর রহীম শূন্য রানে ব্যাট করছেন। ৪ বলে ১ রান করা তামিমকে ফিরিয়েছেন লুঙ্গি এনগিদি। আর ৬ বলে শূন্য রান করা সাকিব শিকার হয়েছেন কাগিসো রাবাদার।

এর আগে, টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলছে বাংলাদেশ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন কুইন্টন ডি কক, ওয়াইন পারনেল ও তাবরাইজ শামসি। একাদশ থেকে বাদ পড়েছেন অ্যাইডেন মার্করাম, আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, ইয়ানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়াইন পারনেল, ডোয়াইন প্রিটোয়ারিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit