বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম  জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দেড় লাখ টন ডিজেল ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশ্বকাপে ফিট থাকতে টি-টোয়েন্টির বদলে ওয়ানডেতে মনোযোগ দেবেন বুমরাহ

এবার সিরিজ জয়ে চোখ টাইগারদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

 

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১৪ রানের পাহাড় গড়ে স্বাগতিকদের ৩৮ রানে হারায় টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে পাওয়া ঐতিহাসিক জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। গত ২০ বছরে দক্ষিণ আফ্রিকায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শুক্রবার সেঞ্চুরিয়নে পাওয়া জয়ে খরা কাটল টাইগারদের। 

প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ জয়ে স্বপ্ন দেখছে টাইগাররা। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডে শুরুর ঠিক আগের দিন শনিবার এক ভিডিও বার্তায় জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই।

দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। মিরাজ আরও বলেন, এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit