বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম  জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দেড় লাখ টন ডিজেল ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশ্বকাপে ফিট থাকতে টি-টোয়েন্টির বদলে ওয়ানডেতে মনোযোগ দেবেন বুমরাহ মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী

আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই : মিরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৫৬ Time View

 

স্পোর্টস ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘূর্ণি বলে ৫ ওভারে মাত্র ২৩ রান নিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় এনে মেহেদি মিরাজ। আজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ জানালেন, তিনি শুধু দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন দেখেন তাই নয়; তার স্বপ্ন আরও বড়।

যে কোনো ফরম্যাট মিলিয়ে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। আগামীকাল রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। তার আগে মিরাজ জানালেন তার স্বপ্নের কথা, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। ‘

ওয়ানডেতে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের সেমিফাইনাল খেলারও অভিজ্ঞতা আছে। তাই পারফর্মেন্সের আরও উন্নতি ঘটিয়ে নিজেদের ওপর বিশ্বাস রেখে স্বপ্নের পথে এগিয়ে যেতে চান মিরাজ, ‘আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit