বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

কালীগঞ্জে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১০৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে পৃথক ঘটনায় দুই স্থান থেকে দুই গৃহবধূর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৯মার্চ) সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম(পাটওয়ারীটারী) ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী (গুটিরগোর) এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর,শাশুড়ীর নির্যাতনের শিকার হয়ে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সুজন মিয়া (৩০), শ্বশুর শাহাজাহান আলী, শ্বাশুরী আরেফা বেগম গৃহবধূ ফারিয়ার লাশ রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিহত ফারিয়া উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার জাহেদ আলীর মেয়ে। ফারিয়ার পরিবারের সদস্যদের দাবি, যৌতুকের কারণেই তাদের মেয়েকে হত্যা করে তার শ্বশুর বাড়ির লোকজন। এদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ সুপারী বাগান থেকে উদ্ধার করেছেন পুলিশ। সে উত্তর মুশরত মদাতী ৬নং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাক প্রাপ্ত হয়ে বাবা বাড়িতেই বসবাস করতেন। নিহত রুপাীর মা আঞ্জুআরা বলেন, রাতে মেয়েসহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। রুপালী কখন উঠে বাগানবাড়িতে গেছে এটা আমি বলতে পারি না। সকাল বেলা তাকে খুঁজতে গিয়ে দেখি সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল পৃথক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা স্থালে আছি। তবে বাড়ির অদূরে কিভাবে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হলো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাট থেকে একটি টিম ঘটনাস্থালে এসে অগ্নিদগ্ধ ওই নারী মরদেহ উদ্ধার করবেন বলেও তিনি জানান।

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit