সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত ও আওয়ামী লীগ সেই ১৯৯৬ সালের বন্ধু: রাশেদ খাঁন হৃৎপিণ্ডের জন্য কোনটি ভালো, ডালিম নাকি আঙুর প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা

নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে ভিপি শামীম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১১০ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সম্পর্ক অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। দেশ স্বাধীনের পর বিদেশীরা বাংলাদেশকে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বলতো। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানিয়ে দিতে হবে। নতুনদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিয়ে সবাইকে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে।তিনি বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্র করছে। তাদের সকল ষড়ষন্ত্রের দাত ভাঙা জবাব দিতে যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। শিশুদের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি। আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে।এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit