মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে চট্টগ্রাম সমিতি ঢাকা’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ : চট্টগ্রাম সমিতি ঢাকা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর ৩২ তোপখানা রোডস্থ সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), এমপি।

শিশু-কিশোর প্রতিযোগী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো ভবন মুখরিত হয়ে ওঠে। একটি শিশুর জম্মদিনের মতো হইচই করেই বঙ্গবন্ধুর জন্মদিন উযাপন করা হয়। 

ছবি এঁকে শিশুরা পেয়েছে পুরস্কার। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই দেয়া হয়েছে বিশেষ পুরস্কার, নানান উপহার এবং বেঙ্গল বিস্কুটের সৌজন্যে বিস্কুট।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল) বলেন, “ছোট্ট শিশুমণিরা আজকে যাঁর জন্মদিনে তোমরা এখানে এসেছো, চিত্রাঙ্কন করেছো; তিনি আমাদের সকলের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা অনেক বড় হবে। বাড়ির ভেতরে শুধু বই নিয়ে পড়ে থাকবে না, ছাদে গিয়ে আকাশ দেখো। আকাশের মত বিশাল হওয়ার চেষ্টা করবে।’ 

এছাড়া চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো এবং বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আনসারুল করিম। 

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিল্পী স্বপন আচার্য্য ও ডিজাইনার চন্দ্রশেখর সাহা। 

উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিন বিভাগের ক-বিভাগ থেকে জাভের হোসেন, কর্ণিয়া হাসান ও জাফরিন ইসলাম যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান, খ-বিভাগ থেকে মোনালিসা, অর্পি বড়ুয়া ও ফাইরুজ ইসলাম যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান এবং গ-বিভাগ থেকে উরসিয়া, অরণ্য ও আফলাহ বিনতে জহির যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান হিসেবে বিজয়ী হয়েছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর হান্নানা বেগম, নির্বাহী পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, আলহাজ্ব মোঃ খোরশেদুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্মুদ সালাহ্উদ্দীন চৌধুরী, মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়া।

এছাড়া ক্রীড়া সম্পাদক সৈয়দ আলম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী,  নির্বাহী সদস্য মোঃ গিয়াস উদ্দীন খান, নাছির উদ্দিন, মোহাম্মদ আব্দুল হালিম, মোঃ গিয়াস উদ্দীন, মোহাঃ আবু নাসের তালুকদার, মোকছেদ আলম মনজু, সাবেক সধারণ সম্পাদক ও পদাধিকার বলে নির্বাহী সদস্য মোঃ আবদুল মাবুদ প্রমুখসহ অনেক সদস্য উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit