বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

দারুন জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পা দিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে তুরস্কে স্বাগতিক গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। ন্যু ক্যাম্পে প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামীতায় জয় বার্সেলোনার। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। পুরো ম্যাচে ৬৭ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার। প্রতিপক্ষের পোস্টে ১৯ শটের চারটি রাখে লক্ষ্যে। ৩৩ ভাগ বলের দখল নিয়ে নয় শটের তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় গালাতাসারাই।

প্রথম লেগ ড্র হওয়ায় ফিরতি লেগে দুই দলেরই জয়ের বিকল্প পথ ছিল না। সে লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল গালাতাসারাই। ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। চিচালদাওয়ের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কাও। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৩৯ মিনিটে পেদ্রির দারুন গোলে সমতায় ফেরে জাভির দল। সমতায় ফিরে ম্যাচেত নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা।  

kalerkantho

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে দলীয় প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গোল করেন পিয়েরে এমরিক অবামেয়াং। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর ঘুরে দাঁডাতে পারেনি গালাতাসারাই।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit