মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আগামী নির্বাচন বিষয়ে বিএনপির কাছে জানতে চাইল জার্মানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৯৯ Time View

 

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তা জানতে চেয়েছেন জার্মান রাষ্ট্রদূত।

আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেল ৫টা থেকে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তাঁরা। বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কথা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন? জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র সম্পর্কে বিশ্বব্যাপী সবাই অবগত। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে। এসব ব্যাপারে তারা অবগত আছে। বাংলাদেশের বিষয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে জার্মানিও তার একটি অংশ। মানবাধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আমেরিকা বলছে, ব্রিটেনেও বলছে।

আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে জার্মানি জানতে চেয়েছে, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সকলের চোখ বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তারা (জার্মানি) চোখ রাখছে। তারাও দেখতে চাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কোথায় যায়? সেটাতে তারা চোখ রাখছে। তারাও পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির বিষয়ে সবাই অবগত আছেন। এখানে অবগত করার কিছু নেই। এখন দেশে-বিদেশে বাংলাদেশের সার্বিক অবস্থা সবারই জানা আছে।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কিছু বলেছেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, না, না। এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো বিএনপির নিজস্ব ব্যাপার।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাষ্ট্রদূত নিয়েছেন বলেও জানান আমীর খসরু। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জার্মান দূতাবাসের উপপ্রধান উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit