শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মোগলাবাজারে নষ্ট সার ও কীটনাশক বিক্রেতার শাস্তির দাবীতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৩৩ Time View

 

সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মেয়াদ উত্তীর্ণ সার ও কীটনাশক ব্যবহার করায় দরিদ্র কৃষকদের ১৮০ শতক জমির বিভিন্ন ফসল মরে যাওয়ায় প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। কৃষকদের ক্ষতি পূরণ প্রদান ও মাহদী ট্রেডাসের মালিক অসাধু ব্যবসায়ী বাবুল আহমদ ও তার সহযোগীদেরকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক কান্দিয়াচর গ্রামের আরবী আলী ও নেগাল গ্রামের নজির আহমদ।

স্মারকলিপি সূত্রে জানা যায়, মোগলাবাজারের মাহদী ট্রেডাসের মালিক বাবুল আহমদ এর কাছ থেকে কান্দিয়ারচর ও নেগাল গ্রামের হত-দরিদ্র কৃষকগণ সার, কীটনাশক, বিষ ক্রয় করে বাবুলের পরামর্শে গম, লাউ, শিম, টমেটো, শশা, পাতা কপি, ধনিয়া সহ বিভিন্ন জাতের সবজিতে ছিটিয়ে দেন। এরপর থেকে ফসল নষ্ট হতে শুরু করে। বিষয়টি বাবুলকে জানালে তার পরামর্শে আবারো কীটনাশক ও বিষ ফসলে দেই। তাতে কোন কাজ না হয়ে উল্টো সবজি গাছগুলো মরে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। পরে অভিজ্ঞদের দেখিয়ে কৃষকরা জানতে পারেন, বাবুলের দোকানের কীটনাশক ও পাথরের মত চাকা সারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এ কারণে ১৮০ শতক জমির সবজি ফসল মরে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আমারা দরিদ্র কৃষকগণ ঋণ করে সবজি চাষ করেছিলাম। সবজি খেত নষ্ট হয়ে যাওয়া ঋণ পরিশোধ করার কোন উপায় আমাদের নেই। কৃষকরা বিষয়টি উপজেলা কৃষি মাঠ অফিসার প্রাণতুষ ও মুমিন এর সাথে যোগাযোগ করলেও তারা সরেজমিনে আসার কথা দিলেও এখন পর্যন্ত আসেনি। বরং তারা বাবুলের কথামত সার ও কীটনাশক ব্যবহার করতে বলেন। তাদের কথামত সার, কীটনাশক ব্যবহার করে আজ আমরা পথের ফকির। বিগত ৩ বছর যাবৎ বাবুল আহমদ তার মালিকানাধীন মাহদী ট্রেডাসের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি করে অত্র এলাকার কৃষকদের ক্ষতি সাধন করে যাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বাবুল। কৃষকগণ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসেরর নিকট জোর দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit