মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানির সংসদে ভাষণ, শুরুতেই যা বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান সংসদের নিম্নকক্ষ ‘বুন্দেসটাগে’ ভাষণ দিলেন রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ভাষণের শুরুতেই তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান জার্মানির আইনপ্রণেতারা। যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং মার্কিন কংগ্রেসে তার ভাষণের যে থিম ছিল, জার্মানির সংসদেও সেগুলোরই পুনরাবৃত্তি করছেন জেলেনস্কি। রাশিয়ার সামরিক অভিযান মোকাবেলায় পশ্চিমা নেতাদের আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি জার্মানিকে “দেশটির প্রাপ্য নেতৃত্বের ভূমিকা” পালনের আহ্বান জানান এবং চ্যান্সেলর ওলাফ শোলৎজকে ইউরোপে রাশিয়ার নির্মিত স্বাধীনতাবিরোধী “প্রাচীর” ভেঙে ফেলার আহ্বান জানান।

জেলেনস্কি রুশ সামরিক অভিযান শুরুর আগে ইইউ দেশগুলোর গৃহীত নমনীয় পদক্ষেপগুলোরও সমালোচনা করেন। এ সময় জার্মানির আইনপ্রণেতাদের  বলেন- নিষেধাজ্ঞাগুলো অনেক দেরিতে এসেছে।

এর আগে বুধবার মার্কিন কংগ্রেসে ভিডিও কনফারেন্সে ভাষণ দেন জেলেনস্কি।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। 

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর তাৎক্ষণিকভাবে দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় জার্মানি। সেই সঙ্গে ইউক্রেনকে সহায়তার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশ। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে সহায়তার ঘোষণা দেয়। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit