বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শ্রমিকদের রক্ত ঝড়ানো অর্থে ক্রয়কৃত জমি অবৈধভাবে বিক্রি, প্রতিবাদে  মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৯৩ এর নামে শ্রমিকদের রক্ত ঝড়ানো অর্থে কেনা হয়েছিল ৮শতক জমি। সেই ক্রয়কৃত জমিতে সাধারন শ্রমিকদের নিজস্ব অফিস নির্মাণ না করে অবৈধভাবে জমি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বর্তমান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ১৬ মার্চ (বুধবার) বেলা ১২টায় লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জমি বিক্রি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাটের সাধারণ শ্রমিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  সাধারণ শ্রমিকরা জানান, শ্রমিকদের তিল তিল করে জমানো রাখা টাকায় কল্যাণ ফান্ড গঠন করা হয়েছিলো। সেই কল্যাণ ফান্ডের ৩ লাখ ২৫ হাজার টাকা দিয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০০৮ তারিখে ৫২০৩/৮ নম্বর কবলা দলিলমুলে ক ৮ শতক জমি ক্রয় করা হয়। কথা ছিল সেই ক্রয়কৃত জমিতে শ্রমিক ফেডারেশনের নিজস্ব ভবন নির্মান করা হবে। ভবন নির্মানের আগ পর্যন্ত জমি দেখাশুনা ও পরিচালনা করার দায়িত্বে ছিলো সেই সময়ের শ্রমিক ইউনিয়নের কয়েকজন শ্রমিক। গত ২৩ অক্টোবর ২০১৮ তারিখে এসকে ফিরোজ আজগর মিন্টুকে দাতা সদস্য বানিয়ে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ কয়েকজন স্বার্থপর শ্রমিকদের সহায়তায় শহরের সাপটানা (যুগীটারী) এলাকার আমান উল্ল্যাহর নিকট ৭ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে। য়া রেজুলেশন বহির্ভূত ৬১২৮/১৮।

এদিকে সাধারণ শ্রমিকদের রক্ত ঝড়ানো টাকা দিয়ে ক্রয়কৃত জমি বিক্য় ও অর্থ আত্মসাতের ঘটনায় সাধারণ শ্রমিকদের গত কয়েকদিনের প্রতিবাদ করায় আগামী ২১মার্চ জরুরীভাবে সাধারন সভার ডাক দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। সাধারণ শ্রমিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি, শ্রমিক নেতা সিফাত হোসেন মুন্না, শ্রমিক নেতা আনোয়ারুল হক দুলু, জাকির হোসেন লাবু, নুরুন্নবী বকুল, আশরাফ হোসেন, মাইক্রো শ্রমিক নেতা আমুনুল ইসলাম আপেল ও আদম আলীসহ ২ শতাধিক সাধারণ শ্রমিক। আগামী ২১ মার্চ সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকা সাধারণ সভার প্রতিবাদও করেন তারা।

এর আগে জমি বিক্রির অভিযোগ তুলে সাধারণ শ্রমিকদের পক্ষে আনোয়ারুল হক দুলু ও সিফাত হোসেন মুন্না বাদি হয়ে মিন্টু এবং শ্রমিকদের ক্রয়কৃত জমি বিক্রয় করতে মিন্টুকে সহায়তা করা ৪ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit