মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিনকে যুদ্ধাপরাধী বলে মার্কিন সিনেটে নিন্দা প্রস্তাব পাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপীয় ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহর। 

এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে নিন্দা জানাতে আনা প্রস্তাবে সর্বসম্মতি জানিয়েছেন মার্কিন সিনেটের সদস্যেরা। খবর বিবিসির

বিরল আন্তঃদলীয় ভোটাভুটিতে সিনেট সদস্যেরা পুতিনের ইউক্রেন আক্রমণের বিষয়টি তদন্তের জন্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভোটের আগে গতকাল মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেট নেতা চাক শুমার বক্তৃতা দেন। তিনি বলেন, ইউক্রেনে ‘নৃশংসতার’ জন্য পুতিনকে জবাবদিহির আওতায় আনতে হবে।

বিলটির উদ্যোক্তা রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমার পরবর্তী পদক্ষেপ হলো—আমাদের ব্রিটিশ মিত্রসহ সঙ্গে কাজ করা। আশা করি, অন্যরাও এর সঙ্গে যুক্ত হবে। আমরা একটি ইন্টেল সেল তৈরিতে কাজ করব, যা যুদ্ধাপরাধে যুক্ত রুশ সামরিক ইউনিটগুলো এবং তাদের কমান্ডারদের নাম প্রকাশ শুরু করবে।’

‘নাম প্রকাশ ও লজ্জা দেওয়ার ক্যাম্পেইন শুরুর প্রক্রিয়া চলছে’ বলেও জানান লিন্ডসে গ্রাহাম।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit