বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বন্ধ পরমাণু পরীক্ষা কেন্দ্র চালু করতে যাচ্ছে উত্তর কোরিয়া!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সমালোচনাকে পাত্তা না দিয়ে গত কিছুদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই যাচ্ছে উত্তর কোরিয়া। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানাচ্ছে, বন্ধ করে দেয়া এক পরমাণু পরীক্ষা কেন্দ্র আবার চালু করার প্রক্রিয়া শুরু করেছে উত্তর কোরিয়া। 

অতি সম্প্রতি উপগ্রহ চিত্রে সেই ছবি ধরা পড়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনী।

২০১৮ সালে রীতিমতো বিদেশি গণমাধ্যমের উপস্থিতিতে উত্তর কোরিয়ার উত্তর-পূর্বে পর্বত ঘেরা এলাকায় পাঙ্গিয়ে-রি পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করার কথা ঘোষণা দিয়েছিল কিম প্রশাসন। এর আগে ২০০৬, ২০০৯, ২০১৩, ২০১৬-র জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০১৭ সাল মিলিয়ে মোট ৬ বার পরমাণু বোমা পরীক্ষা করেছে পিয়ংইয়্যাং। 

কিন্তু সম্প্রতি সেখানেই ফের নির্মাণকাজ শুরু হয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। এতে দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, খুব শীঘ্রই পরমাণু বোমার পরীক্ষা করতে চলেছে পিয়ংইয়্যাং। কিন্তু আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা থমকে থাকায় তারা যে কোনও সময়ে পরমাণু কর্মসূচি চালু করতে পারে বলে আশঙ্কা জানিয়েছে সিউল।

পরমাণু বিশেষজ্ঞদের দাবি, সেখানে গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে গিয়েছে কিমের প্রশাসন। কারণ ওই পার্বত্য এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা প্রাকৃতিক কারণে নয় বলেই দাবি তাদের। এবার এই পরীক্ষা কেন্দ্রের আশপাশে নির্মাণকাজের ছবি দেখে ফের আশঙ্কার মেঘ জড়ো হচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সূত্র- আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit