বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

রাষ্ট্রপতির কাছে মার্কিন নয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

 

ডেস্ক নিউজ :  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস তার পরিচয়পত্র পেশ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার বিকালে বঙ্গভবনে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান রাষ্ট্রপতি।

এ সময়ে রাষ্ট্রপ্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই চমৎকার সম্পর্কের গণ্ডি পেরিয়ে এটি এখন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ও তাদের জনগণের সমর্থন-সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজ দেশের সসম্মানে ফিরে যেতে পারেন সেজন্য মিয়ানমার সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখার আহ্বান জানান আবদুল হামিদ।

তিনি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ভেকসিন প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বিদ্যমান থাকায় রাষ্ট্রপতি বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকষ অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয় এবং রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।

এরপরে, মালদ্বীপের নব নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি হামিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে দু’দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে আরো সহযোগিতা বাড়াতে কাজ করার জন্য  হাইকমিশনারকে পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit