শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

মোগলাবাজারে উদ্দীপ্ত তরুণ সংঘের পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

সিলেট প্রতিনিধি : “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে এক ঝাঁক তরুণের উদ্যোগে দক্ষিণ সুরমার মোগলাবাজারে নবগঠিত উদ্দীপ্ত তরুণ সংঘের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মোগলাবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি বদরুল ইসলাম বকুল এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কাশেম আহমদ ও আজীবন সদস্য সাহান আহমদ এর পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য আব্দুল ওয়াহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ। গঠনতন্ত্র ও সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জব্বার মিয়া, আজীবন সদস্য নন্দন চন্দ্র পাল, নিরুপম চক্রবর্তী শুভ্র, দুলাল আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ বলেন, সামাজিক সংগঠন মানব সেবায় কাজ করে যাচ্ছে। এ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার জনসাধারণের মাঝে সেতুবন্ধন তৈরী করবে বলে আমি আশাবাদী। তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের চিন্তা চেতনা ও শ্রমের মাধ্যমে সামাজিক ভাবে অনেক কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন সম্ভব। অনুষ্ঠানের শুরুতে উদ্দীপ্ত তরুণ সংঘের সকল সদস্যকে পরিচয় পত্র পরিয়ে দেন আগত অতিথিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit