বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

কমেডিয়ান থেকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাজনীতিতে আনকোরা সদস্য থেকে মাত্র ১১ বছরেই ভারতের পাঞ্জাবের মসনদে বসতে চলেছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ভগবন্ত মান। তার রাজনৈতিক যাত্রা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকেই ভগবন্ত মানের বাসভবনে উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবের আমেজ তুঙ্গে থাকাটাই স্বাভাবিক। কেননা কংগ্রেসের চরণজিৎ সিং চান্নিকে হারিয়ে বিজয়ের হাসি হেসেছেন আম আদমি পার্টির ভগবন্ত। এবার মুখ্যমন্ত্রীর আসনে রাজ করবেন তিনি।

পাঞ্জাবের সাঙ্গরুর থেকে দুবারের সাংসদ নির্বাচিত হলেও রাজনীতির থেকে হাস্যকৌতূকের দুনিয়ায় বেশি জনপ্রিয় ছিলেন ভগবন্ত। ১৯৭৩ সালে ১৭ অক্টোবর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তিনি। ১৮ বছর বয়সে হাস্যকৌতূকের ওপর একটি অডিও ক্যাসেট বের করে প্রথম লাইমলাইটে আসেন। সে সময় তিনি শহিদ উধম সিং কলেজে বি.কমের ছাত্র ছিলেন। সামাজিক-রাজনৈতিক ব্যঙ্গাত্মক কৌতূকে ভর করে দ্রুত উপরে উঠে যান। টিভিতে ‘জুগনু মস্ত মস্ত’ নামে একটি কমেডি শো করতে শুরু করেন। যা তাকে পাঞ্জাবে জনপ্রিয়তা দেয়। এরপর ধীরে ধীরে কমেডির রাজা হয়ে যান।

আগে থেকে রাজনীতিতে আসার ইচ্ছা ছিল না ভগবন্তের। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে আচমকাই রাজনীতিতে পা রাখেন তিনি। মনপ্রীত সিং বাদলের দল পিপলস পার্টি অব পাঞ্জাবে যোগ দেন। ২০১২ সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে মনপ্রীত নিজের দলকে কংগ্রেসের সঙ্গে জুড়ে দিলে দল ছাড়েন ভগবন্ত। সেই সময় কেজরিওয়ালের ডাকে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি। এরপর সাঙ্গরুর কেন্দ্র থেকে ২ লক্ষ ভোটের রেকর্ড ব্যবধানে লোকসভায় জেতেন তিনি। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও সবচেয়ে জনপ্রিয় মুখ ছিলেন ভগবন্ত।

তবে ভগবন্তের বিরুদ্ধে বিস্তর অভিযোগও রয়েছে। একাধিকবার মদ্যপ অবস্থায় তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ২০১৯ সালে কেজরিওয়ালের কথায় মদ পুরোপুরি ছেড়ে দেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit