বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

রুশ বাহিনীর হাতে মেলিতোপোলের মেয়র আটক, যা বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণপূর্ব ইউক্রেনের শহর মেলিতোপোলের মেয়রকে আটক করেছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি এই ঘটনাকে, গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। 

এর আগে এক ভিডিওতে সরকারি ভবন থেকে  মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরভকে রুশপন্থী সশস্ত্র বাহিনীর সদস্যদের আটক করে নিয়ে যেতে দেখা যায়।

এই ঘটনার পর রুশ সমর্থিত লুহানস্কের আঞ্চলিক প্রসিকিউটর দাবি করেন, মেলিতোপোলের মেয়র ইভান ফেদোরোভ ‘সন্ত্রাসী কার্যক্রম করেছেন’। তার বিরুদ্ধে অপরাধ তদন্তাধীন রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ফেদোরভকে আটক আক্রমণকারীদের দুর্বলতার লক্ষণ। 

তিনি আরও বলেন, তারা আমাদের মাতৃভূমিতে এসে কোনো সমর্থন পাচ্ছে না। যদিও তারা সমর্থন পাওয়ার দাবি করে। বছরের পর বছর ধরে তারা ‘মিথ্যা’ বলে আসছে যে, ইউক্রেনের নাগরিকরা তাদের আগমনের জন্য অপেক্ষা করছে।

জেলেনস্কি বলেন, এটা ইউক্রেন, এটা ইউরোপ। এটা একটি গণতান্ত্রিক বিশ্ব। মেলিতোপোলের মেয়রকে আটকের ঘটনা শুধুমাত্র কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর রিবুদ্ধে নয়, এটা শুধুমাত্র ইউক্রেনের বিরুদ্ধেও নয়; এটা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মেলিতোপোলের মেয়রের আটককে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের আটক করা জেনেভা কনভেনশন বিরোধী। 

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit