বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

রাশিয়াকে আইএসএস সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই’র কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেন, “রুশ হানাদারদের কর্মকাণ্ডকে ইসলামিক স্টেট] সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মতই।”

রুশ বাহিনীর বিরুদ্ধে মেলিটোপোলের মেয়রকে জিম্মি করা এবং শুক্রবার ওই শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম দ্রুত হ্রাস পাওয়ার অভিযোগ করার পরই এই ধরনের মন্তব্য করলেন জেলেনস্কি।

এসময় তিনি আবারও সকল ইউক্রেনীয়কে রাশিয়ানদের প্রতিহত করার আহ্বান জানান এবং রাশিয়ান মায়েদের কাছেও আবেদন করেন।

জেলেনস্কি বলেন, “আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা যাচাই করে দেখুন। এবং যদি আপনার সামান্যতম সন্দেহ হয় যে আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নেন।”

তিনি তার বক্তব্যের শেষের দিকে হালকা কণ্ঠে উল্লেখ করেন, চীনে প্যারালিম্পিক শীতকালীন গেমসে পদক সংখ্যায় ইউক্রেন দ্বিতীয় স্থানে রয়েছে।

তিনি বলেন, “সুসংবাদ এবং ইউক্রেনের বিজয়… এই স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ বিজয় খুবই মূল্যবান।”

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/ ১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit