বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

জেলেনস্কির সঙ্গে সরাসরি বসতে প্রস্তুত পুতিন : রুশ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮৬ Time View

 

ডেস্কনিউজঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনা হওয়া জরুরি বলে মনে করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ ধরনের আলোচনায় অংশ নিতে রুশ প্রেসিডেন্ট প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

লাভরভ বলেন, এর জন্য অবশ্য কিছুটা প্রস্তুতি প্রয়োজন। তুরস্কের আন্তালিয়াতে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে আলোচনার পর এসব কথা বলেছেন লাভরভ। খবর রুশ গণমাধ্যম আরটির।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল তুরস্ক। বৈঠক শেষে আরটিকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘আজ আমরা নিশ্চিত করে বলে দিয়েছি যে, প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। আমরা যদি কিছুটা অগ্রগতি অর্জন করতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি, তাহলে পুতিন ও রাশিয়া সব সময়ই বৈঠকের জন্য প্রস্তুত।’

তবে লাভরভ মনে করেন, শুধু আলোচনার খাতিরে আলোচনায় কোনো সুফল আসবে না। বৈঠকের প্রস্তুতিমূলক কাজগুলো বেলারুশ সীমান্তে হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সের্গেই লাভরভ বলেন, ‘আমাদের অত্যন্ত সুনির্দিষ্ট প্রস্তাবগুলো ইউক্রেনীয় পক্ষকে শোনানো হয়েছে। তারাও খুব সুনির্দিষ্টভাবে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এর অপেক্ষায় আছি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেলারুশ সীমান্তবর্তী এলাকায় তিন দফা বৈঠক করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। তবে এর মধ্য দিয়ে এখন পর্যন্ত উল্লেখজনক কোনো ফল পাওয়া যায়নি।

কিউএনবি/বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit