রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

রানীশংকৈলে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১২৫ Time View
রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  আয়োজনে “মুজিব বর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশিলতা” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।১০ ই মার্চ বৃহস্পতিবার দুপুরে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় হাই  স্কুল মাঠে গিয়ে শেষ হয়। 

দূর্যোগ প্রস্তুতি আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামুয়েল মার্ডীর  সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম‍্যান শাহারিয়ার আজম মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম । এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইএসডিও উপজেলা ম‍্যানেজার খায়রুল আলম, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , শাহনেওয়াজ , প্রকল্প ইঞ্জিনিয়ার নিমাই চন্দ্র, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন,যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ফায়ার স্টেশন মাস্টার,নাসিম ইকবাল ( প্রমুখ)।

আলোচনা সভা শেষে  সেখানে রানীশংকৈল ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন দল সরেজমিনে দুর্যোগ প্রস্তুতির উপর বিভিন্ন ডিসপ্লে পরিবেশন করেন। এতে অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ ৫ শতাধিক মানুষ ডিসপ্লে দেখেন ।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit