মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

দৌলতপুরে হিসনা নদী খনন কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১২০ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হিসনা নদী পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বাঁধবাজার এলাকায় নদী খনন কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায় প্রকৌশলী আব্দুল মজিদ, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড, এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ‘৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন:খনন (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বাঁধবাজার হতে হিসনাপাড়া পর্যন্ত ৮ কি. মি. হিসনা নদী খননে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। বাংলাদেশ পানি উন্নয় বোর্ড কুষ্টিয়া এ প্রকল্প বাস্তবায়ন করবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit