মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

অসচ্ছল ১২ বীর মুক্তিযোদ্ধা পরিবারের বীর নিবাসের নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১০৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ প্রকল্পের আওতায় ১২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। লমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এসব বাড়ি নির্মাণ করা হচ্ছে। বুধবার (৯ মার্চ) সকালে সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান নিজেই নির্মানাধিন বীর নিবাসের কাজ তদারকি করছেন লক্ষ করা যায়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক গঠিত কমিটি কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে অসচ্ছল ও বাড়ি পাওয়ার উপযুক্তদের বাছাই করা হয়। প্রথম পর্যায়ে এদের মধ্যে কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ভোটমারী ইউনিয়নের মো. নজরুল ইসলাম, মো. জোবেদ আলী, মো. ছকির উদ্দিন। মদাতী ইউনিয়নে মো. মিজানুর রহমান, মো. আব্দুল হামিদ, মো. মাহাতাব উদ্দিন। তুষভান্ডার ইউনিয়নে মো. সৈয়দ আলী, মো. আলা উদ্দিন। চন্দ্রপুর ইউনিয়নে শ্রী শশি মোহন। চলবলা ইউনিয়নে মো. মহুবর রহমান, মো. মোবারক আলী এবং কাকিনা ইউনিয়নে মো. আলতাব হোসেন বীর নিবাস পাচ্ছেন। 

স্থানীয় সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৩০ জানুয়ারি ১২টি বীর নিবাস নির্মাণের ভার্চুয়ালে উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণে প্রতিটি বাড়ি ১ দশমিক ৭৫ শতাংশ জমির ওপর তৈরি করা হচ্ছে। ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা ব্যয় করা হবে। নির্মিত প্রতিটি বাড়িতে দুটি বেডরুম, একটি রান্নাঘর, দুটি ওয়াসরুম, একটি করে ডাইনিং ও ড্রয়িং রুম এবং পানি সরবরাহের জন্য একটি পানির পাম্প রয়েছে।

বীর নিবাসের নির্মাণকাজ করছেন কালীগঞ্জের ঠিকাদার মুন্না কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে এসব বাড়ি নির্মাণের জন্য ১ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, আবাসনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রতিনিয়ত কাজের তদারকি করা হচ্ছে। 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit