মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ১১৩ Time View
সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় নিলুফা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। বুধবার সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মিলনের ভাড়া বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরগঞ্জ জেলার সদর বাডগাঁও এলাকার হানিফের মেয়ে। নিহতের স্বামী সুমন (২৪) একই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। তারা আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকায় ভাড়া থেকে জামগড়ার একটি পোশাক কারখানায় চাকুরী করতো। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। 
এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিলো আমরা জানতে পারি। পরে সকালে খবর পেলাম নিলুফা আত্মহত্যা করেছে। এরপরে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় আমরা দেখতে পারি নিহত খাটের ওপর হাঁটু গেড়ে বসা অবস্থায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ছিলো। দেখে মনে হচ্ছে এটা রহস্যজনক মৃত্যু। 
এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) নূর মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের বাবা গ্রাম থেকে আসার পরে মরদেহটি ময়ণা তদন্তের জন্য পাঠানো হবে। এরপরে রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর আসল রহস্য। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit