মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে বারি সূর্যমুখী-৩ এর উৎপাদন শীর্ষক মাঠ দিবস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে বারি সূর্যমুখী-৩ এর উৎপাদন শীর্ষক মাঠ দিবস ৮ মার্চ মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জস্থ নিজতফা গ্রামে চেরাগ উদ্দিনের সূর্যমুখী মাঠে অনুষ্ঠিত হয়। সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাহমুদুল ইসলাম নজরুলের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারি অংগ) প্রকল্প সমন্বয়ক ড. ফেরদৌসী বেগম।

গোলাপগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুজ্জামানের পরিচালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, কৃষি সম্প্রসার অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ড. কাজী মুজিবুর রহমান, বিএডিসি সিলেটের উপ-পরিচালক (বীজ বিপণন) সুপ্রিয় পাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ফেরদৌসী বেগম বলেন, বারি সূর্যমুখী চাষে কৃষকরা যাতে উদ্বুদ্ধ হয় সে ব্যাপারে সকলকে লক্ষ্য রাখতে হবে। বারি উদ্ভাবিত যুগপোযোগী বীজ উৎপাদন ও চাষাবাদে কৃষকরা লাভবান হচ্ছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কৃষকদের আরো আন্তরিক ভাবে কৃষি খাতে অবদান রাখতে হবে। পরে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ বারি সরিষা-১৮ ও বারি সূর্যমুখী-৩ প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit