শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান এখন ভয়ে ভয়ে খেলছে, বললেন সাবেক কোচ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ বলে মানতে হবে ইউক্রেনকে : ক্রেমলিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্কনিউজঃ রাশিয়া বলেছে ইউক্রেন তাদের দাবী মানলে সাথে সাথেই সামরিক অভিযান বন্ধ করা হবে। রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে মানতে হবে ইউক্রেনকে।

সেই সাথে, তিনি বলেন, ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক এবং দনিয়েস্ক অঞ্চল দুটোকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মেনে নিতে হবে। পেসকভ রাশিয়ার অন্যতম প্রধান দাবির পুনরুল্লেখও করেছেন – ইউক্রেন নেটো বা অন্য কেনো জোটের অংশ হতে পারবে না, এবং সে ব্যাপারে দেশের সংবিধান সংশোধন করতে হবে।

তিনি বলেন, এসব দাবি মেনে নিলে এই মুহূর্তে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করে দেবে রাশিয়া। তবে, পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই ইউক্রেনের `নিরস্ত্রীকরণ’ নিশ্চিত করবে।

ক্রেমলিনের মুখপাত্র এমন দিনে রাশিয়ার এসব দাবি নতুন করে তুলে ধরলেন যেদিন দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধ বিরতির লক্ষ্যে আজ বেলারুশে তৃতীয়বারের মত বৈঠক করছেন। জানা গেছে বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে তুরস্কের আনাতলিয়ায় মুখোমুখি একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

কিউএনবি/বিপুল/ ৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit