বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৭ Time View
মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর ভর্তি  ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আপেল হোসেন (৩৫) নামের এক মোটর সাইকেলে আরোহীর মৃত‍্যু হয়েছে।  শনিবার সন্ধ‍্যা সাতটার দিকে সোনাহাট স্থলবন্দর সড়কের সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে এই দূর্ঘনা ঘটে।  মৃত আপেল হোসেন উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের তেলের পাম্প সংলগ্ন এলাকার আমির হোসেনের ছেলে।

জানাগেছে, শনিবার (০৫ মার্চ)সন্ধ্যা আপেল হোসেন মোটর সাইকেল যোগে  সন্ধ্যা পোনে সাতটার দিকে সোনাহাট রেল সেতুর পশ্চিম পাড়ে পৌছলে একটি ড্রাম ট্রাক (রংপুর মেট্রো-ট- ১১০০১৭) পিছন থেকে ধাক্কা  দেয়।  মারাত্মক আহত অবস্থায়  আপেলকে উদ্ধার করে স্থানীয়রা ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে আনার পথেই দূর্ঘটনা আক্রান্ত ব‍্যক্তির মৃত্যু হয়।ভূরুঙ্গামারী থানার  ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব‍্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit