শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম

প্রথম বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলকে রিয়াদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের কীর্তি গড়লেন তিনি।

এদিন ২ হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ১৯ রান প্রয়োজন ছিল তার। তবে ২১ রানের পর রশিদ খানকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

দুই হাজার রান করতে রিয়াদ খেলেছেন ১১৫ ম্যাচ। রিয়াদের খুব কাছেই আছেন ৯৬ ম্যাচ খেলা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ১৯০৮।

এছাড়া ১ হাজার ৭০১ রান নিয়ে তামিম ইকবাল আছেন তিনে। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ১ হাজার ৪৯৫। পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার, তিনি করেছেন ১ হাজার ১৩৬ রান।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit