মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি সাজেক অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি দাবি করে অব্যাহত রাখার ঘোষণা

দেশে ফিরল ইউক্রেনে আটকে থাকা আরও ৬০০ ভারতীয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আটকে থাকা আরও ৬০০ ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি বিমানে তাদের ফিরিয়ে আনা হয়। শুক্রবার রোমানিয়া, স্লোভাকিয়া এবং পোলান্ডের উদ্দেশ্যে তিনটি সি-১৭ বিমান উড়ে যায় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এগুলোতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য সাড়ে ১৬ টন ত্রাণও পাঠানো হয়।  এ নিয়ে ইউক্রেন ও এর প্রতিবেশী দেশগুলোতে মোট ২৬ টন ত্রাণ পাঠিয়েছে ভারত।

খবরে বলা হয়, এ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর ১০টি বিমান মোট দুই হাজার ৫৬ জন আটকে থাকা ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে। ২৬ ফেব্রুয়ারি প্রথমবার বিমানবাহিনীর একটি বিমান ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য রওয়ানা হয়। সেটি ২১৯ জনকে নিয়ে মুম্বাইয়ে অবতরণ করে। এসময় ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’ নামক বিশেষ অভিযান শুরু হয়। তবে ইউক্রেনের বিপর্যস্ত রাজধানী কিভে আর কোনো ভারতীয় আটকে নেই বলেই মঙ্গলবারই জানিয়েছিল কেন্দ্র।

এদিকে ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রাখায় স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাখা শহরের জন্য এই মানবিক করিডর চালু করা হয়। কিন্তু রুশ সেনাদের অব্যাহত গোলাবর্ষণের ফলে সাধারণ লোকজনদের সরিয়ে নেওয়া স্থগিত করা হলো। 

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit