রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥

কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : মহিলাদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন দেশনেত্রী বেগম খালেদা হলেন বাংলাদেশের গণতন্ত্র আর দেশনায়ক তারেক রহমান হলেন গণতন্ত্রের প্রাণ।এই প্রাণশক্তির উপর হাত দিয়েছে আওয়ামীলীগ।তারা প্রতিদিন আমাদের নেতাদের নামে আবোল তাবোল বকছে।

[highlight][/highlight]তিনি আরো বলেন, আওয়ামীলীগ ১৮ কোটি মানুষকে ঠকিয়েছে,ঘরে ঘরে চাকরী আর ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজ ৭০ টাকায় চাল আর ২০০ টাকা লিটার সয়াবিন তেল খাওয়াচ্ছে।এরা ক্ষমতায় আসলেই সিন্ডিকেটের মাধ্যমে মানুষের ্ক্রয় ক্ষমতা কেড়ে নেয়। কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন ।তিনি আরো বলেন,এ সরকার বিএনপিকে টুকরো টুকরো করতে চেয়েছে কিন্তু তৃণমূল বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ আছে বলেই তা সম্ভব হয়নি।

শনিবার কুড়িগ্রাম শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রেশমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক রিনা পারভীন,সাংস্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপি ,লালমনিরহাট জেলা মহিলাদলের সভাপতি এ্যাড.জিন্নাত ফেরদৌস রোজিসহ জেলা উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ ।

সম্মেলনে রেশমা সুলতানাকে সভাপতি,অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি কে সিনিয়র সহ সভাপতি , মোসলেমা বেগম মিলিকে সাধারণ সম্পাদক,উম্মে আছমা ইসলাম লাভলীকে সিনিঃ যুগ্ম সাধারন সম্পাদক ও এ্যাড মাহবুবা আক্তার চুমকিকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit