মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ৪র্থ শ্রেনির ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৫৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বিদ্যুৎ স্পৃষ্টে সাকিবুল ইসলাম আরাফাত (১১) নামে চুতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রের নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টায় ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে জেলা শহরের বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিহত সাকিবুল ইসলাম আরাফাত জেলা শহরের বাবুপাড়া এলাকার সুজন মিয়ার ছেলে এবং পৌরসনার ৭ নং ওয়ার্ডের শিশু কল্যান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চুতুর্থ শ্রেনীর ছাত্র ছিল।

এলাকাবাসী জানায়, সাকিব দুপুরে স্কুল থেকে এসে দুপুরের খাবার শেষে বাবুপাড়া এলাকার এমটি হোসেন ইনষ্টিটিউট মাঠে খেলতে যায়। সেখানে কাউয়া রানা নামে এক ব্যাক্তি তার শুপারী বাগানের শুপারী চুরি হয় বলে গাছের সাথে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। সেখানে খেলার এক পর্যায়ে না বুঝে শুপারী গাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে হাত দিলেই তারে জড়িয়ে আটকা পড়ে যায় সাকিব। অনেক সময় সাকিবের কোন খোঁজ না থাকায় তার ছোট বোন সাকিবকে খুঁজতে গেলে সাকিবকে বিদ্যুতের তারের সাথে ঝুলে থাকতে দেখে।

পরে চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে হাসপতালের কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষনা করে।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, রাত ৮টা পর্যন্ত নিহত সাকিবের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit