রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥

আখাউড়ায় সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ সভাপতি প্রার্থী আব্দুল মমিন বাবুলের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৮৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : আগামী ১২ই মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুল মমিন বাবুল। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের সড়কবাজার আদর আলী কমপ্লেক্সের কারিমা চাইনিজ রেস্টুরেন্টে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। মতবিনিময় সভায় আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খানের সভপতিত্বে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মী মোহাম্মদ মনির হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাদিরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় আখাউড়া উপজেলা আওয়মাীলীগের সভাপতি পদপ্রার্থী আব্দুল মমিন বাবুল বলেন, আমি ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৩৬ বছর ধরে রাজনীতির সাথে জড়িত। ১৯৮৭ সালে আখাউড়া শহীদ স্মৃতি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি ২৪ বছর ধরে যুবলীগ করে আসছি। আমি সব সময় পরিশ্রম করতে পারি এবং নেতাকর্মীদের সুখে,দুঃখে সব সময় তাদের কাছে যেতে পারি। এজন্য আমি মনে করি আমি সভাপতি হলে আগামী নির্বাচনে আমার সময়,মেধা ও পরিশ্রমের মাধ্যমে দলকে শক্তিশালী করে  আওয়ামীলীগকে জয়যুক্ত করতে পারব। আখাউড়ার সকল সাংবাদিক ভাইয়েরা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।
মত বিনিময় সভায় আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান বলেন, বাবুল ভাই ছাত্র ও যুব নেতা ছিল। পৌর যুবলীগ বাবুল ভাইকে পূর্ন সমর্থন করে এবং আসন্ন সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চাই। এসময় আখাউড়া উপজেলা প্রবাসী আওয়ামীলীগের সভাপতি নেছার খলিফা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit