মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

সাভারে বিএনপি’র রুহুল কবির রিজভীসহ ৫০জনের নামে মামলা; আটক ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১১৩ Time View
সাভার প্রতিনিধি : সাভারে বিএনপির মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে দলটির সিনিয়র-যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫০জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম। এই ঘটনায় পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতা বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিনজনকে আটক করেছেন। 
পুলিশসূত্রে জানা যায়, দ্রব্যমুলের উর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয়কাজে বাঁধা প্রদানের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়। অন্যান্য আসামীরা হচ্ছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায়, সাবেক এমপি সালাউদ্দিন বাবুসহ আরো অজ্ঞাত ৫০জন।  মামলা দায়েরের পরেই পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিনজনকে আটক করেছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদেরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit