শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? আগুন-বোমাবাজির সঙ্গে জড়িতরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ বিলিয়ন ডলারের বেশি ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার

দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেস্ক : ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে পিটাবরা ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সিটি। ওয়েস্টেন হোম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানসিটির অধিনায়ক করা হয়েছিল ইউক্রেনের ফুটবলার আলেকজান্ডার জিনচেনকোকে। ম্যাচ শুরু আগে তিনি ও পিটাবরার অধিনায়ক ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে “We Stand With Ukraine” (আমরা ইউক্রেনের পাশে আছি)।

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রথমার্ধে বেশ বেগ পেতে হয় ম্যানসিটিকে। তবে বিরতির পর ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় স্কাই ব্লুজরা। এ সময় রিয়াদ মাহরেজ গোল করেন। ৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় গোল করেন জ্যাক গ্রেয়ালিশ। তাকে গোলে সহায়তা করেন ফিল ফোডেন।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit