শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি পুষিয়ে আনা হবে: দীপু মনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, দীর্ঘ দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে। করোনাকালীন তাদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে। এই ঘাটতি পুষিয়ে নিতে হবে এবং পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে।

আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা কলেজে ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন, ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০২২-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, কোথায় কেমন ঘাটতি রয়েছে। এই ঘাটতির বিষয়ে আমরা আরো নজর দেব বেশি। এক শিক্ষাবর্ষে হয়তো সব ঘাটতি পূরণ করতে পারবো না। যেখানে যা ঘাটতি হয়েছে, তা পূরণের চেষ্টা করতে হবে।

দীপু মনি আরো বলেন, করোনা পরিস্থিতির কিছু উন্নতি হওয়ায় শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস হবে, যাতে শিক্ষার্থীরা সংকট কাটিয়ে উঠতে পারে। অন্যদিকে আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন  হয়েছে। সূত্র: বাসস

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit