শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

নরসিংদীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১১৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী: নরসিংদীতে ১৬ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। (১ মার্চ)  মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে (২৮ ফেব্রুয়ারী) সোমবার বিকেলে পৌর এলাকার শালিধা এলাকায় এক ময়লার ভাগাড়ের পাশে ওই কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে তারা। মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং অপরজন পলাশের দক্ষিণ দেওড়া এলাকার জাহিদুল হক (২০)। এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ভুক্তভোগী ওই কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহনের একটি মিনিবাসে উঠে।

এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসচালক ও তার দুই সহযোগী তার মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন পৌর বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগাড়ে নিয়ে যায়। এ সময় ৩ জন পালাক্রমে ধর্ষণের পর তাকে মুখ বাধা অবস্থায় ফেলে যায়। পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে এবং সকালে মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখায়। ওসি হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেওয়া হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit