মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশিদের জন্য ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বিশেষ বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিপত্তিতে পড়েছেন ইউক্রেনে অবস্থিত বাঙ্গালিরা। এরমধ্যে যেসব বাঙ্গালি ইউক্রেন থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্ত পর্যন্ত আসতে পেরেছেন, তাদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করেছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও স্বদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন।

ইউক্রেন থেকে মেডিকা সীমান্ত পেরিয়ে এলে সড়কের পাশেই রয়েছে এই সার্ভিসের বাস। যার সামনের গ্লাসে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো রয়েছে। বাসটি বুধবার সারাদিন ওই জায়গাতেই অবস্থান করবে। 

সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা বাসটিতে বিশ্রাম এবং আশ্রয় নিতে পারবেন। সেখানে তাদের খাবারসহ বিভিন্ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে।

মঙ্গলবার সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী। তিনি বলেন, ‘‘আমাদের কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যখনই আমরা তথ্য পাচ্ছি কারো সহায়তা দরকার সঙ্গে সঙ্গে সেখানে আমরা নিজেরাই যাচ্ছি বা রিসোর্স মোবিলাইজ করছি।’’

বাসে আশ্রয় নেয়া এক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুসময় সরকার বলেন, ‘‘সীমান্ত ক্রস করার পর আমি জানতে পেরেছি এমন একটি ব্যবস্থা করা হয়েছে। এখন আপাতত আমি ওয়ারশো যাব। ওখানে গিয়ে বিশ্রাম নিয়ে পরে পরিকল্পনা করব কোথায় যাব। আমাদের বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকজন বাংলাদেশি ছিলেন। তারা এর আগেই পার হয়েছেন। আজকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশের ২০-২৫ জন পার হতে পেরেছেন।’’

ভোগান্তির কথা বর্ণনা করে কয়েকজন জানান, বাস সার্ভিসটির আগ মুহূর্তে ঘণ্টার পর ঘণ্টা ঠাণ্ডার মধ্যে তাদের দাড়িয়ে থাকতে হয়েছে। পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও ইউক্রেন থেকে আসা স্বদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন বলে জানান তারা। 

মেডিকা সীমান্তে স্বেচ্ছাসেবী হিসেবে দূতাবাসের দলের সঙ্গে কাজ করা হামিম নামের এক প্রবাসী জানান, তিনি ৬০০ কিলোমিটার দূর থেকে খাবার ও পানি নিয়ে এসেছেন। পাশাপাশি অনেক বাংলাদেশিও ব্যক্তি উদ্যোগে তাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। এদিকে ওয়ারশোতেও বাংলাদেশিদের থাকার ব্যবস্থা করেছে দূতাবাস। 

সূত্র : ডয়েসে ভেলে

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit