রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

পুতিনকে মানবিক আইন লঙ্ঘন করতে দেওয়া ঠিক হবে না: ব্লিংকেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্বপরিকল্পিত আগ্রাসনের অপরাধ মাফ করে দেওয়া হলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সহায়তাকারী আন্তর্জাতিক আদেশ দুর্বল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 

জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে একটি ভিডিও ভাষণে, ব্লিংকেন সতর্ক করে দেন যে পুতিন যদি একটি দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতন ঘটাতে সফল হন তবে ইউক্রেনের মানবাধিকার এবং মানবিক সংকটে এর প্রভাব হবে আরও খারাপ।

ব্লিংকেন বলেন, “ক্রিমিয়ার দিকে তাকান, যেখানে রাশিয়ার দখলে বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, নির্যাতন, নির্বিচারে আটক, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন, ভিন্নমতাবলম্বীদের নৃশংস দমন চলছে। রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন প্রতি ঘন্টায় বাড়ছে।”

ব্লিংকেন বলেছেন, “ছয় দিন আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে রুশ হামলা বেড়েছে। তিনি বলেন, স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষকে বিশুদ্ধ পানি, ঠাণ্ডা ঠেকাতে গ্যাস, বাতি জ্বালানোর জন্য বিদ্যুতের ব্যবস্থা করার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।”

জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রস্তুত রয়েছে যে ইউক্রেনের ৪০ লক্ষ লোক নিরাপত্তার জন্য প্রতিবেশী দেশগুলিতে পালাতে পারে । ইউএনএইচসিআর কর্মকর্তারা বলছেন যে মনে হচ্ছে পরিস্থিতি ইউরোপের এই শতাব্দীর সবচেয়ে বড় শরণার্থী সংকটে পরিণত হতে চলেছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা 

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit