বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

তীব্র যুদ্ধের মধ্যেই আবারও বৈঠকে রাশিয়া-ইউক্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন আগ্রাসনের ষষ্ঠ দিনে রাজধানী কিয়েভ উপকণ্ঠে উপস্থিত হয়েছে রাশিয়ার বিশাল সেনাবহর। এরই মধ্যে যুদ্ধ থামানো এবং সংকট সমাধানের চেষ্টার অংশ হিসেবে বুধবার ফের বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন। পূর্বের মতই ইউক্রেন-বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এর আগে বেশ কিছু শর্ত সাপেক্ষে শেষ হয় দুই দেশের প্রতিনিধিদের প্রথম দফার বৈঠক।

ইউক্রেনের বার্তা সংস্থা জেরকালো নেদেলি এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির মিডিয়া আউটলেট গ্লাভকম জানায়, প্রথম বৈঠকে রাশিয়া ইউক্রেনকে ন্যাটো জোটের বাইরে থাকা নিশ্চিত করতে দেশটির সংসদীয় স্তরে পদক্ষেপ গ্রহণ এবং গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেওয়ার দাবি করেছে।

এ ছাড়া রাশিয়ান পক্ষ ইউক্রেনকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সীমানায় দোনেৎস্ক ও লুহানস্ককে পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়ার দাবি জানায় এবং ক্রিমিয়াকে ইউক্রেনে ফিরিয়ে দেওয়ার দাবি প্রত্যাহার করতে বলে। ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রাশিয়ান সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম দফার বৈঠক শেষ করে। বৈঠকে রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্টর সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি, যিনি আগে বলেছিলেন যে, রাশিয়ান প্রতিনিধিদল ইউক্রেনের পক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত ছিল যতক্ষণ না চুক্তিতে পৌঁছানো যায়।

তিনি আরও বলেন, “প্রতিনিধিদল প্রাথমিকভাবে বেলারুশে পরবর্তী দফায় আলোচনার জন্য সম্মত হয়েছে।”

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit