শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

এবার ইউক্রেনের রাজধানীতে হামলার প্রস্তুতি রাশিয়ার, বাসিন্দাদের প্রতি সতর্কতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিয়েছে বলে শহরের বাসিন্দাদের সতর্ক করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকালের দিকে এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের ‘নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার’ টার্গেট করে হামলা চালানো হবে। তাই এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

রুশ বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেনের যেসব নাগরিক জাতীয়তাবাদীদের উসকানিতে তৎপর তাদের এবং কিয়েভের অন্য বাসিন্দা যারা এসব স্থাপনার কাছে বসবাস করছেন তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করছি।’

রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধের লক্ষ্যে এই হামলা চালানো হবে।

এর আগে ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক বহর রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসার তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit