রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ডগ্রীতে লুডুর মাধ্যমে জুয়া খেলা, কিশোরকে কুপিয়ে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১১৩ Time View

 

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডগ্রীতে লুডুর মাধ্যমে জুয়া খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে গুরুত্বর আতহ করেছে তার সহ জুয়ারীরা। গত ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ইয়াছিন নামে এক লুডু জুয়ারী কিশোর জাহিদ চোকদার (১৫) কে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে ডগ্রী শাওড়া গ্রামের মোস্তফা রাড়ির বাড়ি নেয়। সেখানে পরিকল্পিত ভাবে অন্যান্য লুডু জুয়ারীরা জাহিদকে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছে কিশোর জাহিদের পরিবার। নির্যাতন পরবর্তী আহত কিশোর জাহিদকে আসামী মোস্তফা রাড়ির ঘরে বন্ধি করে রাখে হামলাকারীরা। স্থানীয়দের সহায়তায় গুরুত্বর আহত জাহিদকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এই বিষয়ে আহত কিশোর জাহিদের বড় ভাই জাহাঙ্গীর চোকদার আরিফ রাড়িসহ ৭ জনের নাম উল্লেখ করে নড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

জাহিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভিকটিম জাহিদ নশাসন শাওড়া এলাকার করিম চোকদারের ছেলে। একই এলাকার আসামী আরিফ রাড়ি, ফারুক রাড়ি, শাহিন হাওলাদার, সায়েদ রাড়ি, ইয়াছিন বেপারী, ফজল ওরফে সাগরদের সাথে বাজিতে লুডু খেলত। আসামী ইয়াছিন অপর আসামী শাহিন হাওলাদারের কাছে জুয়া বাজির বকেয়া টাকা পাওনা ছিল এমন ঘটনার সাক্ষি ছিল ভিকটিম জাহিদ। ইয়াছিনের লুডু বাজির পাওনা টাকা পরিশোধ না করে শাহিন ঢাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। এই সংবাদ ইয়াছিন জানতে পেরে সাক্ষি জাহিদকে ফোন কলে ডেকে মোস্তফা রাড়ির বাড়ি নিয়ে যায়। সেখানেই সকল আসামীরা মিলে লুডু জুয়ার সাক্ষি জাহিদকে পিটিয়ে ও কুপিয়ে যখম করে আসামীরা।

আহত জাহিদের মা ও ভাই জাহাঙ্গীর চোকদার জানায়, আসামীরা পরিকল্পিত ভাবে জাহিদকে মারার পরে মোস্তফা রাড়ির ঘরে আটকে রাখে। সেখান থেকে জাহিদকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে আসামী পক্ষের প্রভাবশালী লোক টিটু রাড়ি ও আরিফ জাহিদের সাথে হাসপাতালে যায়। হাসপাতালে মারামারির বিষয়টি গোপন রেখে প্রাথমিক চিকিৎসা শেষে আহত জাহিদকে বাড়ি নিয়ে যায় তারা। আহদ জাহিদের আবস্থার অবনতি হলে এক পর্যায়ে জ্ঞান হারায়। পরের দিন পুনরায় জাহিদকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার জাহিদের জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ডাক্তারের পরামর্শে ওই দিনই আহত জাহিদকে তার পরিবার অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে রাত ৩টায় ভর্তি করে। ৬ ঘন্টা ভর্তি থাকার পর সেখান থেকেও প্রভাবশালী আসামীরা চিকিৎসাবিহীন জাহিদকে বের করে দেয়। জাহিদ এখন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনার সাথে জড়িত আসামীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছে আহত জাহিদের পরিবার।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit