শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ : চলতি বছরের ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করা হয়। জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

করোনা মহামারির কারণে গত বছর এসএসসি হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে জেএসসি এবং এসএসসি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে গেল বছর এইচএসসি পরীক্ষা নেওয়া হয় নভেম্বরে। চলতি বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সময়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit